1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

মহেশপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, স্বামীকে মারধর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরবর্তীতে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রহিমা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিমা বেগমের ছেলে মিলন ও তার স্ত্রী আসমা খাতুন (২২) দুজনেই বাকপ্রতিবন্ধী। তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পূজার সময় তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে ভিক্ষার উদ্দেশ্যে আসেন। প্রতিদিন ভিক্ষা শেষে স্বামী-স্ত্রী যেকোনো স্থানে রাত যাপন করতেন। ঘটনার দিন তারা মহেশপুরের বাতানগাছি এলাকায় অবস্থানকালে স্থানীয় এক যুবক তরিকুল ইসলাম (২৮), পিতা- অহিদুল ইসলাম, গ্রাম বাথানগাছি, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ তাদের সঙ্গে দেখা করে। সে আসমা খাতুনকে কিছু খাবার-দাবার কিনে দেয় এবং পরে অধিক প্রলোভন দেখিয়ে সেগুন বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম কিছুদিন নীরব থাকেন এবং পরে তার স্বামী মিলনকে বিষয়টি জানান। গত ১০ অক্টোবর বিকেলে মির্জাপুর বাজারে ভিকটিমের স্বামী মিলনের সঙ্গে তরিকুলের দেখা হলে মিলন বিষয়টি নিয়ে জানতে চাইলে তরিকুল রাগান্বিত হয়ে তাকে মারধর করে।পরে মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে মিলনের মা রহিমা বেগম মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট