1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মেজর সুমন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা,জেলা প্রতিনিধি কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) ভোরে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ তাঁকে ঢাকায় গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে। রাতেই তাঁকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ মোট চারটি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন।ওসি জানান, তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন।এই খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা-পুলিশ ঢাকায় অভিযান চালায় এবং তাঁকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট