1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক:

ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

মৃতরা হলেন- সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন। এসময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

বজ্রপাতের ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, শেখড়া গ্রামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কৃষকের স্বজনরা থানার পথে রওনা করেছেন। তারা থানায় পৌঁছানোর পরে বিস্তারিত জানাতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট