1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

অনলাইন জুয়া এবং মাদক মুক্ত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ : শিমুল খাঁন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
জাতীয়তাবাদীদল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, ডিজিটাল মাদক মোবাইল গেম ও অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসতে হবে। ওখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ খেলাধুলা। খেলাধুলার কোন বিকল্প নেই।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির। যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ ‌নির্বিশেষে ‌শান্তিতে বসবাস করতে পারবে, কোটচাঁদপুরে মরহুম পৌর চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

(৪ অক্টোবর) শনিবার বিকেলে সাহস সেবা সংস্থার আয়োজনে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, ঝিনাইদহ ৩ আসনের ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি ? আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তারা সবাই যোগ্য। আমাকে বাদে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ।

উক্ত খেলাই সভাপতিত্ব করেন পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শরাফত হোসেন।
খেলার প্রধান পৃষ্ঠপোষক কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান,
সরকারি কে এম এইচ কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আমানুল্লাহ্য।
কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, পৌঁছে বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান সদস্য সচিব মাহফুজ আলম মামুন প্রমুখ।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহস সেবা সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী।

খেলার সঞ্চালনায় ছিলেন খোন্দকার আব্দুল্লাহ বাশার, নূরুল ইসলাম বাবু ও মনির মুন্না।

খেলায় মুখোমুখি লড়াই করেন কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম যশোর ফুটবল একাদশ। ২-০ গোলে বিজয়ী কোটচাঁদপুর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
খেলা শেষ সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক সারীতে কানায় কানায় পূর্ণ ছিল খেলার মাঠ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট