1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

জাফরুল ইসলাম শিমুল,স্টাফ রিপোর্টার:

মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিএসডিএফ)।

জিএসডিএফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: গিয়াস উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মেজর মো: ইয়ামিন আলী।

বিশেষ অতিথি ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বাকী বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরিফ উদ্দিন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সমিতির সভাপতি মো: সাহিদুর রহমান, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাহার হোসেন ও সভাপতি ইনসান কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা আযম খান সরকারী কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ ও অগ্রনী ব্যাংক প্রধান কার্যালয়েন সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রভাষ কুমার মন্ডল।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ নং হাকিমপুর ও ৮ নং ধলহরাচন্দ্র ইউ‌নিয়‌নের ৬‌টি বিদ‌্যাল‌য়ের ১৭ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট