1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে চাচা, চাচি ও নিজের মাকে মারপিটের অভিযোগে) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেলেকে দুই মাসের জেলঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ছাগল নিয়ে মাকে ধরে মারছিল ছেলে বিল্লাল হোসেন। সেটা দেখে রক্ষা করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন চাচা ও চাচী। এতে করে গুরুতর আহত ওই তিনজন। পরে ওই ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কাজী আনিসুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের বিদ্যাধরপুর গ্রামে।
ভুক্তভোগী চাচা রুস্তম আলী বলেন,ছাগল নিয়ে বউমার সঙ্গে বিরোধ শুরু হয়। খবর পেয়ে ছেলে বিল্লাল হোসেন ঘটনাস্থলে এসে মাকে মারপিট করতে থাকেন। ওই ঘটনা দেখে আমি ও আমার স্ত্রী মেহেরুন নেচা, তাঁর মাকে রক্ষা করতে যায়। এ সময় সে আমাদের দুই জনকেও মারপিট করতে থাকেন। এতে করে আমরা তিন জনই গুরুতর আহত হয়েছি। পরে বিষয়টি থানাকে অবহিত করলে,থানার ওসি সাহেব ও ইউএনও সাহেব এসে দুই মাসের জেল দিয়েছেন বিল্লালকে। বর্তমানে তাকে জেলে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি
বিল্লাল হোসেন (২২)। সে কোটচাঁদপুরের বিদ্যাধরপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে।
আহত মা ফেরদৌসি খাতুন (৫০),চাচাী মেহেরুন নেচা (৩০)ও চাচা রুস্তম আলী কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,পারিবারিক কলহে মাকে ধরে মারছিল ছেলে বিল্লাল হোসেন। এরপর তাকে রক্ষা করতে গেলে মারপিটের শিকার হন চাচা ও তাঁর চাচী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কাজী আনিসুল ইসলাম।এরপর তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের জেল দেয়া হয়। পরে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট