1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে তালের চারা ও বেড়া বিতরণ: পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাল চাষাবাদ বাড়াতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি অফিস এই উদ্যোগ গ্রহণ করে।

বুধবার ২ জুলাই উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা আক্তার ববি। তিনি তার বক্তব্যে তাল গাছের পরিবেশবান্ধব ও জনবান্ধব নানা উপকারিতার কথা তুলে ধরে পরিবেশ রক্ষায় তাল গাছ রোপণের গুরুত্বের ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মশিউর রহমান। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাল চাষাবাদে কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই তালের চারা বিতরণ কার্যক্রম নালিতাবাড়ীর গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমের লক্ষ্য, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং গ্রামীণ অবকাঠামোতে তাল গাছের ব্যবহার বৃদ্ধি করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট