1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহের সন্ত্রাসী বাগেরহাট অস্ত্রসহ আটক -১১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলা জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং ০১টি মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। এর মধ্যে ৬ জন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে। ৪ জন হরিনাকুন্ডু ও ১ জন ঝিনাইদহ সদরের।

বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ জানান, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন বিকেলে মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হাইএস মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ০৪টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতরা হলো ১। কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাইডাঙ্গা, থানা- মহেশপুর, ২। মো: মেহেদী হাসান (২৩) , পিতা- মনিরুল ইসলাম, সাং- বাসুদেবপুর, থানা- হরিণাকুন্ডু, ৩। আতাউর রহমান (৩০), পিতা-আব্দুল মবিন, সাং- কানাইডাঙ্গা , থানা- মহেশপুর, ৪। মোঃ খোকন বিশ্বাস, (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ডু, ৫। খোকন মিয়া (৩৫), পিতা- আবুল বাসার মন্ডল, সাং- সড়াবাড়ি, থানা- হরিণাকুন্ডু, ৬। আবুল হোসেন (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- ধান্য হরিয়া, থানা- মহেশপুর, ৭। মোঃ ইমদাদুল হক(৩১), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ধান্যহরিয়া, থানা- মহেশপুর, ৮। জনি মিয়া(২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং- গয়েশপুর, থানা- মহেশপুর, ৯। সেলিম শাহ(৩৪), পিতা- আনিসুর রহমান শাহ, সাং- সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ড ১০। মাসুম পারভেজ (২২), পিতা- নুর আলম, সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেশপুর ও ১১। প্রসেনজিৎ চন্দ্র দাশ, পিতা- অধীর চন্দ্র দাস, সাং- হামদো মোড়, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।

আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট