1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুরআন হাদিসকে শতভাগ অনুসরণের জন্য সীরাতল মুস্তাকিম পরিষদের আত্মপ্রকাশ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এ.এস আব্দুর সামাদ: আজ ১ মহররম ১৪৪৭ হিজরি, ইসলামী নববর্ষের এই তাৎপর্যপূর্ণ দিনে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ “সীরাতল মুস্তাকিম পরিষদ ” নামের একটি দ্বীনি কাফেলা। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় একযোগে কার্যক্রম শুরুর মাধ্যমে এই সংগঠন তাদের অগ্রযাত্রা ঘোষণা করে।

“সঠিক পথেই শান্তির অগ্রযাত্রা!” স্লোগানকে ধারণ করে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে নবীর আদর্শ অনুসরণ করে সঠিক ও সুন্দর জীবনের দিকে অগ্রসর করা এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এটি কুরআন এবং হাদিসকে বাস্তব জীবনে শতভাগ অনুসরণ করার অঙ্গীকারে আত্মপ্রকাশ করা একটি পূর্ণাঙ্গ দ্বীনি কাফেলা।

হাফেজ মোঃ শেহজাদ আফরিদি, হাফেজ মোঃ আবু মুসা, মোঃ মেহেদী হাসান, হাফেজ মোঃ আব্দুর রহিম এবং মোঃ আব্দুল আলিম এর সম্মিলিত চিন্তাধারা থেকে আত্মপ্রকাশ করা এই পরিষদ ইতোমধ্যেই তাদের কার্যক্রমের অংশ হিসেবে মাসিক রিপোর্ট পেপার প্রকাশ করেছে। এই মাসিক রিপোর্টে থাকছে “তাকবিরে উলার সাথে নামাজ”, “ব্যাখ্যাসহ কুরআন অধ্যয়ন এবং বাস্তব জীবনে প্রয়োগ”, “চোখের হেফাজত” এবং “জবানের হেফাজত” সহ আত্মশুদ্ধির নানা দিকনির্দেশনামূলক কলাম।

সংগঠনটির মুখপাত্র মোঃ আব্দুল আলিম বলেন, “আল্লাহর সন্তুষ্টিই এই কাফেলার একমাত্র উদ্দেশ্য”। আগামীর প্রতিটি পদক্ষেপে নবীর সীরাত অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত আত্মশুদ্ধির পথ নয়, বরং একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সৎ সমাজ গড়তে অগ্রযাত্রা।

বাংলাদেশ সীরাতল মুস্তাকিম পরিষদ আশা করে, দেশের প্রতিটি নাগরিক এই অগ্রযাত্রায় শামিল হয়ে সঠিক পথের অনুসারী হবেন এবং নবীর আদর্শে ধন্য জীবনের মাধ্যমে শান্তির ধারা ছড়িয়ে দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট