1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জুলাই ২৪ এর বিপ্লবী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের ঐতিহাসিক জোহান পার্কে আজ (৪ জুন, বুধবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে এক মনোজ্ঞ ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান। এ আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আহত যোদ্ধাদেরও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান আসাদ। তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের বীরত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন স্যার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর-ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, ইসলামী আন্দোলনের নেতা মনতাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত, এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য নাগরিক।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের সংগ্রামী জীবনের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। একটি বিশেষ বাক্সের মাধ্যমে জুলাই যোদ্ধাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট