1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু ও ১ টি ছাগল চুরি শৈলকুপায় সাংবাদিক কে থানায় ডেকে, হত্যা মামলায় চালান! তীব্র তাবদাহে পরিক্ষার্থী ও অভিভাবকদের পাশে শ্রীপুর উপজেলা ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন মেহেরপুর-১ আসন সংসদ সদস্যের জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে  দিনব্যাপী  অগ্রসর কর্মী শিক্ষা শিবির  অনুষ্ঠিত  পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন।

শ্রীপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু ও ১ টি ছাগল চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান স্টাফ রিপোর্টার মাগুরাঃ

মাগুরার শ্রীপুরে আপন দুই ভাই মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের গোয়ালঘরের তালা ভেঙে গোয়ালঘরে রাখা ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। গরু ও ছাগল চুরি হয়ে যাওয়ায় শুণ্য গোয়ালঘর দু’টি হাহাকার করছে। ঘটনাটি বরিবার দিবাগত রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট নতুন পাড়া গ্রামে।

মাহবুব বিশ্বাস জানান, রবিবার দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে আমরা ধারণা করছি। প্রতিদিনের ন্যায় গরুগুলোকে খাবার দিয়ে রাতে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে দেখি গোয়ালঘরের তালা ভাঙ্গা। তখন গোয়ালঘরের ভিতরে গিয়ে দেখি আমার ২টা গরুর একটাও নাই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। এরই মধ্যে তিনি জানতে পারি আমার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়ে গেছে।

খবির উদ্দিন বিশ্বাস জানান, তার ৩টা গরু ও ১টা ছাগল চুরি হয়েছে। এ গরু আর ছাগলই ছিল আমার শেষ সম্বল। আমরা দুই ভাই ধার দেনা করে অনেক কষ্টে গরুগুলো লালন-পালন করেছি। কুরবানীর ঈদে গরুগুলো বিক্রির চিন্তা-ভাবনা ছিল। এক রাতেই আমার সব শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, পুলিশকে মৌখিক ভাবে জানালে পুলিশ সেখানে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট