
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে তীব্র তাবদাহ ও গরমে এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল ও সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এ উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীপুর থানা ছাত্রদল ও সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে এসব খাবার সেলাইন ও পানি তুলে দেন শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, থানা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দরা।
ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক এনায়েত হোসেন, সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হানুজ্জামান রিংকু, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ, শ্রীকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিঠুন খানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হানুজ্জামান রিংকু বলেন, পরিক্ষার্থীদের জন্য শ্রীপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের থাকবে।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান।
পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল বলেন, বিশাল তাবদাহে এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমরা শ্রীপুর উপজেলা ছাত্রদল সামান্য তৃষ্ণা মেটানোর জন্য উদ্যোগ নিয়েছি। আজ পানি এবং সেলাইন বিতরণ করেছি পর্যাক্রমে প্রতিদিন আমাদের কার্যক্রম চালু থাকবে। আমরা চাই সকল পরীক্ষার্থী ও অভিভাবকগণ সুন্দর ভাবে বাড়িতে পৌছাতে পারে।