1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত শৈলকুপায় পাকা গমে আগুন দেওয়ার অভিযোগ মাগুরায় র‍্যাব-৬ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাড়াগঞ্জ- শৈলকুপা সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ ও সমাজসেবক শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সাদাত কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত শৈলকুপায় ১২ বছরের শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, এলাকায় তীব্র চাঞ্চল্য

দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা:
গতকাল বুধবার বিকাল চারটায় দৌলতদিয়া ফেরী ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে উঠার সময় প্রায় ৫০ জন যাত্রী সহ পানিতে পড়ে ডুবে যায়। এতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০) ও শিশু পুত্র আর্শান জামান (৭ মাস) মারা যান।
পারিবার সূত্রে জানা যায়- প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য নুরুজ্জামান বিশ্বাস স্ত্রী, পুত্র ও কন্যা সহ ঈদের আগেই নিজেদের গ্রামের বাড়ি খন্দকবাড়িয়ায় আসেন। আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন শেষে গতকাল বুধবার তাঁরা নিজেদের কর্মস্থল ঢাকার আশুলিয়ায় ফিরে যাচ্ছিলেন। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাসে বেলা ২ টা ১০ মিনিটে তাঁরা কুমারখালী থেকে বাসে রওনা হন। আনুমানিক বিকাল ৪ টার দিকে বাসটি দৌলতদিয়া ফেরী ঘাটে পৌঁছায়। এবং ফেরীতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রী সহ বাসটি নদীতে পড়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে রাত ১ টায় ডুবন্ত বাসটি উদ্ধার করে। তখনো আয়েশা আক্তার সুমা ও তার শিশু পুত্র আর্শান জামানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী রনি জানান- ডুবুরিরা রাত ২ টার দিকে আয়েশা আক্তার সুমা এবং রাত ৩ টার দিকে আর্শানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে আয়েশা আক্তার সুমা ও তাঁর শিশু পুত্র আর্শান জামানের মরদেহ আয়েশার পিতার বাড়ি আশুলিয়ার নয়ার হাটে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
সুমার স্বামী নুরুজ্জামান বিশ্বাস ও তাঁদের শিশু কন্যা মাওয়া (৪) বাসটি ঘাটে পৌঁছানোর পর বাস থেকে নেমে যান। ফলে সৌভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান। কিন্তু বাসটি নদীতে ডুবে যাওয়ার পর থেকেই মুহূর্তের মধ্যেই আনন্দে বিষাদ নেমে আসে। চতুর্দিকে স্বজনদের আত্মচিৎকার আর আহাজারিতে বাতাস ভারী হতে উঠে। লোকজন দিকবিদিক ছুটাছুটি করতে থাকলেও তাঁদের যেন কিছুই করার ছিল না। ভবিষ্যতে হয়তো প্রতিটি ঈদ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আনন্দ নয়। যেন আতঙ্ক হয়েই দেখা দেবে।
জানা যায় নিহত আয়েশা আক্তার সুমা পেশায় একজন চিকিৎসক ছিলেন এবং তিনি সাভারের সি আর পি হাসপাতালে কর্মরত ছিলেন।

ডুবে যাওয়ার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল। যাঁদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান সৌভাগ্যক্রমে ৮ থেকে ১০ জন যাত্রী ডুবন্ত বাস থেকে বের হতে পেরেছেন এবং সাঁতরে জীবন রক্ষা করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ ঘটনায় এ পর্যন্ত মোট ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাঁদের মধ্যে অধিকাংশেরই বাড়ি কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায়।

এ ঘটনায় বাসচালক আরমান খানও (৩১) নিহত হয়েছেন বলে জানা যায়। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকুলা গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট