1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় ১২ বছরের শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, এলাকায় তীব্র চাঞ্চল্য শৈলকুপায় ইসলামিক সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার এএস আব্দুস সামাদ-এর শুভেচ্ছা বার্তা শৈলকুপায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক ২ শৈলকূপা উপজেলা বাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজিবুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শৈলকুপার উমেদপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খাইরুল ইসলাম শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল! শৈলকুপায় ইউনিয়ন ভূমি অফিসে বরাদ্দ থাকা সত্ত্বেও প্রকল্প অচল, হস্তক্ষেপের দাবি ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাড. এম এ মজিদ শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শৈলকুপায় ইসলামিক সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
শৈলকুপার জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’এর আয়োজনে ‘ইসলামিক সংগীত প্রতিযোগিতা সিজন-৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহফুজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে এ ধরনের সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো: ফজলুর রহমান, মো: নুরুজ্জামান কোয়েল এবং মো: সাকিবুল ইসলাম সজীব।

পুরো আয়োজনটির সার্বিক নির্দেশনায় ছিল ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’। উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ দিন ধরে শৈলকুপার আঞ্চলিক সংস্কৃতি রক্ষা এবং বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট