আব্দুস সামাদ
শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
শৈলকুপার জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’এর আয়োজনে ‘ইসলামিক সংগীত প্রতিযোগিতা সিজন-৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহফুজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে এ ধরনের সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো: ফজলুর রহমান, মো: নুরুজ্জামান কোয়েল এবং মো: সাকিবুল ইসলাম সজীব।
পুরো আয়োজনটির সার্বিক নির্দেশনায় ছিল ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’। উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ দিন ধরে শৈলকুপার আঞ্চলিক সংস্কৃতি রক্ষা এবং বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত