1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১ ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ১২ শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল কুসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত নূর-ই রমাদান ২০২৬: শিক্ষার্থীদের মেধা ও ধর্মীয় চেতনার প্রদর্শনী কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন চয়ন কাজী

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা, ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা-গাড়াগঞ্জ প্রধান সড়কে সাধারণ মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে অসহনীয় ধুলাবালি। দীর্ঘ এই সড়কে চলাচলকারী ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়রা নিয়মিত ভোগান্তির মধ্যে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের সংস্কার কাজ চললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে নিয়মিত পানি ছিটানো হচ্ছে না। এর ফলে যানবাহন চলাচলের সময় ধুলার মেঘ তৈরি হয়, যা মুহূর্তে রাস্তার ধারের দোকানপাট ও বসতবাড়িতে ঢুকে যায়।
বিশেষ করে বাজারকেন্দ্রিক এলাকাগুলোতে ধুলার তীব্রতা এতই বেশি যে, সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ধুলার কারণে শিশুরা ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছেন, এমনকি চোখে সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয়রা দাবী করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কের নিয়মিত পানি ছিটানো ও ধুলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট