আব্দুস সামাদ
শৈলকুপা, ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা-গাড়াগঞ্জ প্রধান সড়কে সাধারণ মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে অসহনীয় ধুলাবালি। দীর্ঘ এই সড়কে চলাচলকারী ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়রা নিয়মিত ভোগান্তির মধ্যে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের সংস্কার কাজ চললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে নিয়মিত পানি ছিটানো হচ্ছে না। এর ফলে যানবাহন চলাচলের সময় ধুলার মেঘ তৈরি হয়, যা মুহূর্তে রাস্তার ধারের দোকানপাট ও বসতবাড়িতে ঢুকে যায়।
বিশেষ করে বাজারকেন্দ্রিক এলাকাগুলোতে ধুলার তীব্রতা এতই বেশি যে, সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ধুলার কারণে শিশুরা ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছেন, এমনকি চোখে সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয়রা দাবী করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কের নিয়মিত পানি ছিটানো ও ধুলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত