1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

“কর্মে বিশ্বাসী, আদর্শে অটল: শৈলকুপার কৃষিজমি বাঁচাতে এসিল্যান্ড দেবাশীষ অধিকারীর ‘জিরো টলারেন্স’!”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকুপায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে রাহাতুল নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের দুলালপুর মাঠে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিল একটি চক্র। এতে করে কৃষিজমি স্থায়ীভাবে উর্বরতা হারাচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে দুলালপুর মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে কৃষি জমির মাটি কাটারত অবস্থায় রাহাতুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলায় নতুন যোগ দেওয়া সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, মাটিখেকোদের দাপটে সাধারণ কৃষকরা অসহায় হয়ে পড়েছিল। নতুন এই অফিসার যোগ দিয়েই যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার সাধারণ মানুষ এখন থেকেই তাকে “কৃষকবান্ধব অফিসার” হিসেবে অভিহিত করছেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, কৃষি জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, “পরিবেশ ও কৃষির ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটিকাটার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসীর দাবি, শৈলকুপার অন্যান্য ইউনিয়নগুলোতেও যেন প্রশাসনের এমন কঠোর নজরদারি বজায় থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট