1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

গত ১৬ বছর দেশে ন্যায় বিচার ছিল না : যুবদল সেক্রেটারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,ভোলা: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা লক্ষ্য করেছিলাম গত ১৬ বছর দেশে আইন-আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। পুলিশ র‍্যাব ছিল কিন্তু মানুষের নিরাপত্তা ছিল না।রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অবস্থিত অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে আয়োজিত আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নয়ন বলেন, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার পুরোপুরি ভূলুণ্ঠিত হয়েছিল। এজন্য মানুষ যদি মনে করে বাংলাদেশকে একটি শান্তির আবাসভূমিতে পরিণত করবে তাহলে ইনশাআল্লাহ তারা বিএনপিকে ভোট দেবে।

তিনি আরও বলেন, আগামীতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। যেখানে বাংলাদেশের ভোটাররা গত ১৬ বছর ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটাও বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে আল্লাহর অশেষ রহমতে বিএনপি ক্ষমতায় আসবে।

আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের সামনে রাষ্ট্র কাঠামো কেমন হওয়া উচিত তা ইতোমধ্যে উপস্থাপন করেছেন। মানুষ যদি বুঝে থাকে এবং বিএনপি নেতাকর্মীরা যদি জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারে তাহলে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। অনুষ্ঠানে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহর সভাপতিত্বে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট