1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপায় কৌশলী কাঁদা-কান্ড: ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস সামাদ :

ঝিনাইদহের শৈলকুপা বাজারে দুর্বৃত্তদের অভিনব কৌশলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা ছিনতাইয়ের  ঘটনা ঘটেছে। শনিবার সকালে অগ্রণী ব্যাংক এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার সিদ্ধি গ্রামের বাসিন্দা জিন্নাহ মিয়া।

সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে নামার পরপরই তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জিন্নাহ মিয়ার শরীরে কৌশলে কাঁদা ছুড়ে দেয়। হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। কাপড় পরিষ্কারের জন্য পাশে গেলে সেখানেই রাখা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত চম্পট দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনার পর শৈলকুপা বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে নজরদারি জোরদার করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এলাকাবাসীর দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট