1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা,ঠেকাতে গিয়ে ২ পুলিশ জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

একে আজাদ,রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়ায় মোটরপাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে ২ পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন।

রোববার বিকালে উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজবাড়ী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান।

আহতরা হলেন- রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই আবুল হাসেম। এ সময় হামলায় আরও কয়েকজন আহত হন।

নিহত শাহিন শেখ ওরফে রুপল শেখ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হয়। এতে শাহিন ওরফে রুপল শেখকে নিয়ে সন্দেহ করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে সালিশের কথা বলে শাহিন শেখ ওরফে রুপলকে তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। এ সময় জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের হুকুমে এজাহারভুক্ত আসামিরা শাহিন ওরফে রুপলকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে।

শাহিনের মামা কালাম মোল্লা বলেন, এলোপাতাড়ি মারধরে শাহিন ওরফে রুপলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান ফাটা ও কাটা রক্তাক্ত জখম হয়। অতিরিক্ত মারপিটের কারণে শাহিন ওরফে রুপলের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সবাই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শাহিন ওরফে রুপল মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট