1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

দালাল রয়েল এর খ’প্প’রে পড়ে কম্বোডিয়ায় গিয়ে লাশ হলেন শৈলকুপার সোহাগ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দালালের মিথ্যা আশ্বাসে মানবপাচারের খপ্পরে পড়ে জীবন দিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বাহির রয়েরা গ্রামের বিল্লাল মোল্যার ছেলে সোহাগ।

বাবা মায়ের অসচ্ছল পরিবারকে সচ্ছল করতে পরিবারের বড় ছেলে সোহাগ ক্ষুদ্র রয়েরা গ্রামের মানবপাচারকারী দালাল রয়েল এর মাধ্যমে গত সাত মাস আগে কম্বোডিয়া যায় কিন্তু কাজ পায় না,শুরু হয় বিভিন্ন নির্যাতন। শেষ পর্যন্ত ১ সপ্তাহে আগে মৃত্যু বরণ করেন।

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন  যুবক সোহাগ মোল্লা। ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে তাকে বিদেশে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারান তিনি।

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অসহায় মা—যার চোখের পানি আর থামছেই না।

এদিকে সোহাগের মৃতদেহ দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় সোহাদ এর পরিবার। শেষ বারের মতো সন্তানের দেখার জন্য অপেক্ষায় রয়েছে বাবা মা। সন্তানকে দেশে ফেরাতে দালালদের দ্বারে দ্বারে ঘুরছেন পরিবারটি।

অনুসন্ধানে জানা যায়, ৮ মাস আগে তাকে ক্যাম্বোডিয়া নিয়ে যায় খুদ্র রয়েড়া গ্রামের জামিরুল শেখের ছেলে মানবপাচারকারী রয়েল শেখ। রয়েল শেখ ২ বছর আগে ক্যাম্বোডিয়া পাড়ি জমায়, এরপর থেকে এলাকার বেশকিছু দরিদ্র যুবককে প্রলোভন দেখিয়ে ক্যাম্বোডিয়া নিয়ে যায়। মাসে দেড় লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে পরিবারের কাছ থেকে ৫ লাখ করে টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের নিজের কাছে নিয়ে অবৈধ কাজ করাতে বাধ্য করে। ভুক্তভোগীদের অভিযোগ কম্বোডিয়া কোনো কাজ নেই, বৈধ কাগজ পত্র হয়না,দেশে ফিরতে চাইলে শুরু করে নির্যাতন। ঠিকমত খাবার ও বেতন ওই দেশে পাওয়া যায় না,এসব দেশে বলা নিষেধ, প্রতিবাদ করলেই নির্যাতনে মাত্রা বেড়ে যায়।

সর্বশেষ গত মাসে সোহাগকে নির্যাতন করলে সে অসুস্থ হয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১ জানুয়ারী সোহাগ ক্যাম্বোডিয়ায় মৃত্যু বরণ করে। এদিকে এখন পর্যন্ত তার মৃতদেহ দেশে আনার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি মানবপাচারকারী রয়েল শেখ। সোহাগের সাথে একই ফ্লাইটে গিয়েছিলো তারই চাচাত ভাই ইব্রাহীম। গত পরশু সে দেশে ফিরে পরিবারকে সব খুলে বলে। ইব্রাহিম  ও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকার যেসব গরিব বেকার যুবকদের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়া নিয়ে যায় তাদের মধ্যে ৮/১০জন সবকিছু হারিয়ে পালিয়ে দেশে চলে এসেছে। সর্বশান্ত হয়ে গেছে অনেকগুলো পরিবার।

প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট