1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

কুমিল্লার দেবীদ্বার: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী রবিউল হাসান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কংশনগরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত রবিউল হাসান উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের পুত্র। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। আহত সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত অজিদ মিয়ার পুত্র। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে কংশনগর বাজারের আড়তে মাছ আনতে যাওয়ার পথে রবিউল এ দুর্ঘটনার শিকার হন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক সিএনজি যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট