1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে
  1.  মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার অন্যান্য সদস্যরা হলেন— আলমগীর জিসান (১৭), তানভীরুল ইসলাম অভি (১৮), আরিফুল ইসলাম নাইম (১৮), দ্বীন ইসলাম (২২), রোহান তালুকদার (২১), আলিফুল হক জিহাদ (১৮), আব্দুল্লাহ আল সিয়াম (১৭), তানভীন সিফাত (১৭), আরাফাত হোসেন (১৭), নুরে তাহসিন (১৭), সোয়াদ তাহসান তৌসিন (১৮), শাফিন নেওয়াজ আবরার (১৭), তৌহিদুল ইসলাম মাহীম (১৮), সাফায়েত ইসলাম (২১), আশরাফুজ্জামান সিফাত (১৮), জাহেদুল আলম রায়হান (১৮), মোস্তাফিজ (১৮) সহ মোট ২৪ জন।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে রোববার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এতে ডিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, কিশোর গ্যাং সমাজের এক বিষফোঁড়া। নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না। যারা গ্যাং কালচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট