1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় জমি-জমা বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা: জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে জমি-জমা বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, মহেশপুর গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে তার ভাই মৃত জাফর ইকবল এর ছেলে শাহ আলম (সাগর) ও সবুজ হোসেন এর জমা-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে আনোয়ারুল এর ভাতিজারা জমি দখল ও হামলা চালায় বলে ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, তার পৈত্রিক সম্পত্তি -১২৮ নং গাড়াখোলা মৌজায় মহেশপুর গ্রামে সর্বমোট ৫৩ শতক বসত ভিটা জমি আছে। এই সম্পত্তির ওয়ারেশ আমরা দুই ভাইসহ ৬ বোন। কিন্তু আমার ভাইয়ের ছেলেরা ক্ষমতার দাপট দেখিয়ে জমি জোর করে দখল করতে চাচ্ছে। গত ১০-১-২৫ ইং তারিখে এই জমি-জমা নিয়ে আদালতে মামলা করি,সেই মামলার রায় আমাদের পক্ষে আসে কিন্তু আমার ভাইয়ের ছেলেরা সেই রায় মেনে নেয়নি। এরই প্রেক্ষাপটে শনিবার সকালে দেশিও অস্ত্র -সস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকে হামলা চালিয়ে রান্নাঘর,ছাগলের ঘর ও রাইচ মিলে ভাংচুর চালায়। এছাড়াও আমার বসতবাড়ীর ভিতরে বেড়া দিয়ে রেখেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।

এদিকে অভিযুক্ত শাহ আলম ( সাগর) ও সবুজ হোসেন জানান,আমরা এতিম আমাদের বড় চাচা আনোয়ারুল তার বাবার সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করছে। বাপ দাদার ওয়ারেশ সুত্রে পাওয়া তাদের সম্পত্তি বুঝে দেয় না বলে জানান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জমি-জমা নিয়ে মহেশপুর গ্রাম থেকে একজন অভিযোগ করেছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট