1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

স্টাফ  রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( খুলনা) ও ঝিনাইদহ -১ শৈলকূপা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ড।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) বিকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে শৈলকূপা পৌর এলাকার কবিরপুর পুজা মন্দির থেকে পুজা পরিদর্শন শুরু করে পৌরসভা ও উপজেলার  বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন  করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার বিষায়ক সম্পাদক এ্যাড: জাকারিয়া মিলন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তোজাম হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদেশের সকল ধর্মের মানুষের পাশে বিএনপি সব সময় ছিলো আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট