স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( খুলনা) ও ঝিনাইদহ -১ শৈলকূপা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ড।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) বিকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে শৈলকূপা পৌর এলাকার কবিরপুর পুজা মন্দির থেকে পুজা পরিদর্শন শুরু করে পৌরসভা ও উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার বিষায়ক সম্পাদক এ্যাড: জাকারিয়া মিলন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তোজাম হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদেশের সকল ধর্মের মানুষের পাশে বিএনপি সব সময় ছিলো আছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত