1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

নিষিদ্ধ ছাত্রলীগকর্মী অপু গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ  বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকর্মী অপুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপু বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুশিয়ারা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই  বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহী মসজিদ এলাকায় এলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে হামলা চালায়। এ সময় কুশিয়ারা এলাকার ছাত্রলীগ কর্মী অপুসহ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদমভাবে মারধর করে।

এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে জানান, গতকাল রাতে ছাত্রলীগ কর্মী অপুকে গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে চালান করে দিই।তার বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার সংক্রান্ত মামলা রয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট