1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কৃষি কর্মকর্তা : জরিমানা আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপার অবৈধ সার মজুদ রাখার অপরাধে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা যায়,উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধ ভাবে সার মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখনে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সেখানে ২৯০ বস্তা ডিএপি সার ও ৬৪১ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এসময় বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় সার ডিলার মেসার্স শুভ এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের শুভ এন্টারপ্রাইজে টিএসপি ৬৪১ সার ও ডিএপি ২৯০ বস্তা বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন,যারা নিজ ইউনিয়নের ডিলার নিয়ে বাহিরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুসন্ধানে জানা যায়,সার ডিলারদের অনিয়মের কারণে চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষকরা। সার বিধিমালা ২০০৬ অনুযায়ী ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫টি ডিলার রয়েছে। যেখানে নিজ নিজ ইউনিয়নে ডিলার থাকার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ইউনিয়নের ডিলার নিয়ে পৌরসভাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। যে কারণে কৃষকদের সারের জন্য ইউনিয়নের অনেক দূরের গ্রাম থেকে পৌরসভা ও অন্য ইউনিয়নে সার নিতে আসতে হয়। যা চরম ভোগান্তি ও অনিয়ম,বিষয়টি নিয়ে দীর্ঘদিন কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন,অবৈধ সার মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সার ডিলারদের তাদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান করার জন্য সতর্ক করেছেন । সার ডিলাররা লাইসেন্স অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে অবস্থান না করলে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট