1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

যোগদানের ২৩ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে। যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার (১ আগষ্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে, তা জানা যায়নি। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে। মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানা থেকে ওসি আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট