1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

দরজা খুলে দিলো বাবা, ‘পরিচিত’ বলে ঘরে ঢুকে ছেলেকে হত্যা করল তিন যুবক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,খুলনা: খুলনায় নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবক রংয়ের কাজ করতো। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের পিতা জামাল হাওলাদার বলেন, রাতে টগর আমাকে বলে দেখতো গেটে কারা এসেছে। দরজা খুলে দিলে তিনজন যুবক বলে টগর আমাদের পরিচিত। তাদের দরজা খুলে দিলে বাড়িতে ঢোকে। আমি টগরের স্ত্রীকে ডাকতে যায়। একপর্যায়ে টগরের চিৎকার শুনে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এসে দেখি টগর মেঝেতে পড়ে আছে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টগর রঙের কাজ করতো বলে তিনি জানিয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে নগরী সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট