1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

হরিণাকুন্ডুতে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরের নির্বাচনী গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার (১০ জুলাই) সকাল থেকে শুরু করে দিনভর তিনি উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়সমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী সগীর আহমেদ, উপজেলা আমীর বাবুল হোসেন, সেক্রেটারি ইদ্রিস আলী, পৌর আমীর শফি উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোতাহার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে অধ্যাপক আবু বকর উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুণ্ডু, ও পৌরসভার প্রকৌশলী আকতারুজ্জামান–এর সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা তাদের দায়িত্ব যথাযথভাবে, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। দুপুরে তিনি উপজেলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কুলবাড়িয়া বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। বাদ আসর তিনি কুলবাড়িয়ার বর্ষীয়ান ব্যক্তিত্ব মরহুম হাজী মনির উদ্দীনের জানাজায় অংশগ্রহণ করেন।
দিনের শেষ ভাগে তিনি ফলসী মিলন বাজার ও সিঙ্গা এলাকায় গণসংযোগ পরিচালনার মাধ্যমে কর্মব্যস্ত দিনের সমাপ্তি ঘটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট