1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ‘দেশি ফল বেশি খাই, আসল ফলের গাছ লাগাই’—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। দেশীয় ফলের প্রচার, সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন ) সকালে সজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশীয় ফলের গুণাগুণ ও গুরুত্ব তুলে ধরেন এবং ফল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুলসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাগান ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও পরিচর্যা বিষয়ক দিকনির্দেশনামূলক স্টল এবং সচেতনতামূলক কার্যক্রমও ছিল মেলার অন্যতম আকর্ষণ।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলা চলবে আগামী কয়েক দিন ধরে। মেলা ঘুরে দেখার জন্য প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট