1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জে অবৈধ মজুদ ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অবৈধভাবে মজুদের কারণেই সংকট দেখা দিচ্ছে। জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট