1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক এর ঝুলন্ত মরদেহ উদ্ধার,, ফরিদপুরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আবু হুরাইরা মিয়া, ঝিনাইদহ :

ফরিদপুরের কোতোয়ালি উপজেলার কমলাপুর রেলস্টেশন এলাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাত্রলীগ নেতা মাসুম হোসেন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম ঢাকায় একটি বেসরকারি সিগারেট কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি বদলি হয়ে ফরিদপুরে যোগদান করেন। ঈদের ছুটিতে দুই দিন আগে তিনি নিজ বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশে একটি সজিনা গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ৯নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান, জাহিদ চৌধুরীর কাছে একটি পুলিশ সদস্যের ফোন কল আসে।

  1. পড়ে জানা জাই ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাছুম বিল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর পরে মাছুম বিল্লার পরিবারকে বিষয়টি জানানো হয়

এই বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট থানার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট