1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত শৈলকুপায় পাকা গমে আগুন দেওয়ার অভিযোগ মাগুরায় র‍্যাব-৬ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাড়াগঞ্জ- শৈলকুপা সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ ও সমাজসেবক শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সাদাত কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত শৈলকুপায় ১২ বছরের শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, এলাকায় তীব্র চাঞ্চল্য

শৈলকুপায় পাকা গমে আগুন দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাতের আঁধারে কাটা গমে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শহিদ মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আদালত মোল্লা জানান, তিনি দীর্ঘদিন ধরে লিজ সূত্রে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। তবে অভিযুক্ত শহিদ মোল্লার অবাধ পশুচারণের কারণে তার ফসলের ক্ষতি হচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আদালত মোল্লার অভিযোগ, বিভিন্ন সময়ে শহিদ মোল্লা তার চাষাবাদী জমিতে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, গত বুধবার গম কেটে পরিবহনের জন্য গাড়ি না পাওয়ায় তা জমিতেই রেখে আসেন। পরদিন সকালে গম আনতে গেলে দেখতে পান আগুন দিয়ে সব গম পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট