1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১ ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ১২ শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল কুসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত নূর-ই রমাদান ২০২৬: শিক্ষার্থীদের মেধা ও ধর্মীয় চেতনার প্রদর্শনী কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন চয়ন কাজী

কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন চয়ন কাজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মোঃ চয়ন কাজী।

সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।

চয়ন কাজী জানান, ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বর্তমানে ৫নং কাঁচেরকোল ইউনিয়নের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি।”

নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন,
“যদি ইউনিয়নবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য থাকবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা।”

তিনি আরও বলেন, যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট