1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় ইউনিয়ন ভূমি অফিসে বরাদ্দ থাকা সত্ত্বেও প্রকল্প অচল, হস্তক্ষেপের দাবি ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাড. এম এ মজিদ শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১ ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ১২ শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল কুসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ

ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামের একটি জুতার কারখানায় বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামের একটি জুতার কারখানায় বৃহস্পতিবার ইফতারিতে শ্রমিকদের মাঝে বিরিয়ানি সরবরাহ করা হয়। ওই খাবার খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, সিডস্টোর বাজার খান হোটেল থেকে আনা ইফতারিতে খাবার হিসেবে শ্রমিকদের বিরিয়ানি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।

কয়েকজন অসুস্থ শ্রমিক জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট