1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

চাটমোহরে চা স্টলে ২ দিনমজুরকে গুলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে দুজন দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইফতারের পরে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় মুখোশধারী অজ্ঞাতপরিচয় তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলি সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের পেটে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পূর্ববিরোধের জেরেই হামলা হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল কর্মকর্তা ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, ‘গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত দুজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, বিষয়টি জানার পর আহত দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট