1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, নেননি আদালত বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে: ট্রাম্প চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক চাটমোহরে চা স্টলে ২ দিনমজুরকে গুলি বিরোধী দলের ওয়াক আউট ছাড়াও সংসদে প্রথম দিনে যা যা ঘটল বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

শৈলকুপার র‍্যাবের অভিযান: ইয়াবাসহ আটক ৩ মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত হোটেলের ভেতর থেকে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু শাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। র‍্যাব জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট