1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৪ জন ওসির সাথে ছিলাম, তবুও গ্রেফতার—ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরে ৭ বৈষম্য বিরোধী ছাত্রনেতা আটক শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল আসন্ন শৈলকুপা পৌরসভার ৭,৮,ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলার নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেশমা চৌধুরী। শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোঃ মামুন জোয়ার্দ্দার আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মো. মাহাবুবুর রহমানের নিয়োগ চূড়ান্ত: এলাকায় আনন্দের জোয়ার ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৪ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

খাইরুল বাসার                                                                                                                                                                                                    মেহেরপুর জেলা সংবাদদাতাঃ

মেহেরপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নাফ সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। আহতরা হলেন নিহতের মেয়ে তসলিমা খাতুন (২৭), নাতনি খাদিজাতুল কোবরা (৭), তিন মাসের শিশু চাঁদনী এবং অপর মোটরসাইকেলের এক চালক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতনিদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে শোলমারী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর গ্রামের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আব্দুল মান্নাফসহ মোটরসাইকেলে থাকা অন্যরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফকে মৃত ঘোষণা করেন। আহত তসলিমা খাতুন ও তার দুই মেয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট