1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন শৈলকূপাই ফুটপাত ও রাস্তার পাশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার বিক্রি  কুমিল্লা হলুদ সূর্যের ঝিলিকে নিজেকে রাঙিয়ে তুলেছেন দর্শনার্থীরা শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবীতে মাননবন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান প্রমুখ। আরোও উপস্থিত সদর উপজেলা পরিষদের স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, উপজেলা সমাজসেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাননীয় সংসদ সদস্য বলেন, উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকাণ্ড সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই জনসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের কল্যাণে প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট