1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবীতে মাননবন্ধন শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত-৮: একজনের অবস্থা আশংকাজনক নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ কুমিল্লা ৪ এই সমস্যা সমাধানের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দরকার – নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস “কর্মে বিশ্বাসী, আদর্শে অটল: শৈলকুপার কৃষিজমি বাঁচাতে এসিল্যান্ড দেবাশীষ অধিকারীর ‘জিরো টলারেন্স’!” ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা ৫৯ বিজিবির সীমান্তবর্তী ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস -২০২৫ চাঁপাইনবাবগঞ্জ–ঢাকা আন্তঃনগর ট্রেনে সংখ্যা বৃদ্ধি করব— নূরুল ইসলাম বুলবুল

শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত-৮: একজনের অবস্থা আশংকাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহিদ ও ফদিয়ার মেম্বারের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য ফদিয়ারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সোমবার সকালে বিষ্ণুদিয়া গ্রামের সাবেক মেম্বার শরিফুল হকের কর্মী সমর্থকরা বর্তমান মেম্বার ফদিয়ার ও সামাজিক মাতব্বর আসলাম এর কর্মী জাহিদসহ বেশ কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ফদিয়ার, জাহিদ, আহম্মদ, সোহেল ও বাবলুসহ ৮ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ৪জনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট