1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত শৈলকুপায় পাকা গমে আগুন দেওয়ার অভিযোগ মাগুরায় র‍্যাব-৬ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাড়াগঞ্জ- শৈলকুপা সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ ও সমাজসেবক শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সাদাত কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত শৈলকুপায় ১২ বছরের শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, এলাকায় তীব্র চাঞ্চল্য

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা কুষ্টিয়া

প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে শীতার্ত ও অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রান্তিক জনকল্যাণ সংস্থার কর্মকর্তা, নির্বাহী সদস্য ও স্থানীয় আয়োজকদের উপস্থিতিতে প্রায় ১২০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রান্তিক জনকল্যাণ সংস্থাটি ২০১৭ সাল থেকে মানবতার সেবায় কাজ করে আসছে। সংস্থাটির প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান জুয়েল। তিনি শুধু উপদেষ্টাই নন, বরং এই সংগঠনের মানবিক কার্যক্রমের অন্যতম প্রেরণা ও পথপ্রদর্শক। সংস্থাটি তার নেতৃত্বে কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, রিকশাচালকদের জন্য রিকশা প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবিক দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ বিষয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান জুয়েল বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। প্রান্তিক জনকল্যাণ সংস্থা ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মো. শরিফুল ইসলাম, আজীবন সদস্য মো. আমিনুল ইসলাম, মোকাররম হোসেন বাচ্চু, আবু হেনা প্রমুখ।
এছাড়াও জানিপুর ইউনিয়নের চরবিহারিয়া গ্রামে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেন সমীর বিশ্বাস, অনুপ সরকার, বাবু প্রসাদ মজুমদার ও সাগর শেখ, স্থানীয়রা প্রান্তিক জনকল্যাণ সংস্থার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সংগঠন সমাজে আরও বেশি প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট