1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

মাগুরায় কারাবন্দিরা পেলেন শীতের পিঠা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মো:শাহজালাল জোয়ার্দার:- শীতের শুরুতেই কারাবন্দিদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার।

শুক্রবার (১৪ নভেম্বর) কারাগারে থাকা সব বন্দির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় তেলের পিঠা বানিয়ে বিতরণ করেন তিনি। এতে বন্দিদের মধ্যে যেমন খুশির আমেজ ছড়িয়ে পড়ে, তেমনি তাদের পরিবারের সদস্যরাও এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা যায়, গত ঈদেও কারাবন্দিদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন এই জেল সুপার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মানবিক আচরণ, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে কারাবন্দিদের কল্যাণে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।প্রায় সাড়ে ১১ লাখ জনসংখ্যার মাগুরায় ১৭২ জনের ধারণক্ষমতার কারাগারে প্রতিদিনই দুই থেকে তিনগুণ বন্দিকে রাখা হয়। তারপরও কারা অভ্যন্তরে খোলামেলা পরিবেশ, মানবিক আচরণ ও শৃঙ্খলা রক্ষায় মাগুরা কারাগারটি একটি উদাহরণ সৃষ্টি করেছে।সম্প্রতি কারামুক্ত কয়েকজন বন্দি জানান, কারা অভ্যন্তরে নির্যাতন বা অনিয়ম ঠেকাতে প্রতি মাসে বন্দি-দরবার ও গণশুনানির আয়োজন করা হচ্ছে। অভিযোগ বাক্সের মাধ্যমে নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন প্রয়োজন বলে তারা মনে করেন।

কারামুক্ত খন্দকার সাইফুল ইসলাম বলেন, জেল সুপার অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক। গত ঈদে আমাদের পরিবারের সদস্যরা দেখা করতে গেলে জেলগেটে বিশেষভাবে আপ্যায়ন করা হয়—এমন ঘটনা আগে কখনও দেখিনি।আরেক বন্দি রিয়াজুল ইসলাম বলেন, শীতের শুরুতেই আমাদের প্রত্যেককে তেলের পিঠা দেওয়া হয়েছে। আমাদের গ্রামে এখনো পিঠা হয়নি—কারাগারে এমন আয়োজন সত্যিই নতুন দৃষ্টান্ত।জেলা সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার বলেন, কারাগারে অপরাধী থাকলেও আইনের মধ্যেই মানবিক আচরণ সবার অধিকার। বন্দিদের মনোবল ধরে রাখতে এবং শীতের আমেজ ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবার কারাগারের ৩১৪ জন বন্দির জন্য তেলের পিঠা বানানো হয় এবং এর জন্য কোনো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট