1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

শৈলকুপায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায়  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমবায় কর্মকর্তা  মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক আবু আরিফ রেজার সঞ্চালনায়  আলোচনাসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  হাবিবুর রহমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা  ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি হুমায়ুন কবীর,  ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মীর নওশের আলী,  বিএলকে  সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর  সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সফিউল ইসলাম প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে অতিথিবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট