1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে শিশু সাদিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিক নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায় রাজপুত্রের মতো ফুটফুটে ছোট্ট সাদিক। পরিবারের কেউ টের পাওয়ার আগেই সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়ির আঙিনায় দেখা না গেলে শুরু হয় উন্মত্ত খোঁজাখুঁজি। গলিপথ, উঠোন, পুকুরপাড়—সবখানেই উদ্বিগ্ন স্বজনদের কান্না আর চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে। অবশেষে পুকুরের পানিতে ভেসে ওঠে ছোট্ট সাদিকের নিথর দেহ।

দাদু মজিবর রহমান ছুটে গিয়ে তাকে বুকের ভেতর তুলে নেন। যে বুক একদিন নাতির হাসিতে ভরে উঠত, আজ সেখানে কেবল হাহাকার। দ্রুত অচেতন অবস্থায় শিশুটিকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝে ওঠার সুযোগ পাননি। পরিবার ও এলাকাজুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট