1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

লঞ্চের ধাক্কায় নিখোঁজ রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত শিশু রায়হান মল্লিকের (১০) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম নিজ কার্যালয়ে নিহত শিশুর বাবার হাতে ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় ইউএনও নজরুল ইসলাম বলেন, শিশু রায়হানের করুণ মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত হয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে সামান্য এ সহযোগিতা পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করবে বলেই আশা করছি।

চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সকালে নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি মিতালী-৫ লঞ্চের ধাক্কায় একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে রায়হান নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা প্রতিবেশী সাঁতরে বেঁচে গেলেও রায়হান নদীতে তলিয়ে যায়।

তিন দিন পর ২১ মার্চ সকালে দপদপিয়া লঞ্চঘাট এলাকায় পন্টুনের পাশে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত রায়হান স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। সেসময় তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ক্যাপসনঃ জেলা প্রশাসকের অনুদান চেক নিহত রায়হানের পিতা মোহাম্মদ আলী মল্লিকের হাতে তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট