1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহে বিদেশি ফল চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ   দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ডু ও সদর উপজেলার কৃষকরা এখন চাষ করছেন অ্যাভোকাডো, রাম্বুটান, লংগান ও আঙুরের মতো ভিনদেশি ফল। পরীক্ষামূলকভাবে শুরু করা এই আবাদ এখন বাণিজ্যিক রূপ নিচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, উর্বর পলিমাটিতে এই ফলগুলোর চাষে খরচ কম, আবার ফলন ভালো। ফলে চাহিদা বাড়ছে এবং বাজারেও মিলছে ভালো দাম। রাজধানীসহ দেশের বড় শহরের রেস্টুরেন্ট ও ফলের দোকানগুলোতে সরবরাহ হচ্ছে ঝিনাইদহের ফল।

কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের কৃষক শাহিনুর রহমান ৩ বিঘা জমিতে অ্যাভোকাডো চাষ

করে পেয়েছেন বাম্পার ফলন। ২০১৯ সালে থাই-ল্যান্ড থেকে চারা এনে বাগান তৈরি করেন তিনি। শুরুতে মানুষের হাসাহাসি থাকলেও এখন সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও।

অন্যদিকে স্কুলশিক্ষক ও কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান সফলভাবে চাষ করেছেন লংগান ফল। কৃষক আরিফুল ইসলাম ও আব্দুর রশিদের আঙুর বাগানেও পাওয়া গেছে চোখে পড়ার মতো ফলন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহে ১ হেক্টর জমিতে রাম্বুটান, ২ হেক্টরে অ্যাভোকাডো এবং ২.২৫ হেক্টরে আঙুর চাষ হয়েছে।

উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায় বলেন, “ঝিনাইদ-হের মাটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে বিদেশি ফলের চাষ সফল হচ্ছে। কৃষকরা লাভবান হওয়ায় এই চাষে আগ্রহ বাড়ছে। এর ফলে আমদানি নির্ভরতা কমবে, কৃষি হবে টেকসই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট