1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃরাজবাড়ীর পাংশায় দোজালী গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় ভেজাল গুড় তৈরিকৃত সকল গুড় ধ্বংস এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার হাবাসপুর কাচারি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।সেই সাথে কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ঠ ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক সুরুজ প্রামানিককে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।তিনি বলেন,
অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা।

অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট